রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে একটি সংবাদ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার শহরতলির চ্যাটসওয়ার্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি স্থানীয় টেলিভিশন চ্যানেল এনবিসি৪-এর ‘নিউজকপ্টার৪’। একটি ভয়াবহ বাস দুর্ঘটনার সরাসরি সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলের দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) মুখপাত্র জানান, লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটের কাছে দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী একটি ফাঁকা জায়গায় হেলিকপ্টারটি আছড়ে পড়ে।

দুর্ঘটনার পর দুটি শিপিং কনটেইনার ও কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনাস্থল থেকে একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর বর্তমান শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনবিসি৪-এর জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপিকা কলিন উইলিয়ামস সরাসরি সম্প্রচারে হেলিকপ্টার বিধ্বস্তের খবর নিশ্চিত করেন। তিনি জানান, হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর তাঁরা দুর্ঘটনার খবর পান।

এ ঘটনায় শোক জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ ও মেয়র কারেন বাস। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমও নিহতদের পরিবার এবং এনবিসি৪ কর্তৃপক্ষের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

এর আগে একই এলাকায় একটি সিটি বাসের সঙ্গে একটি এসইউভির সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও ছয়জন আহত হন। ওই দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতেই হেলিকপ্টারটি ঘটনাস্থলের দিকে যাচ্ছিল।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।