হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭১.
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু। বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭ শিশুর। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এই সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৮৫১ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। অর্থাৎ এই সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যু হয়েছে ৯৫০ জন শিশুর।গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৭৩ শিশু। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৮। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৯ শিশু। আর হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ৯৫৪ শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৬৫১ জন। এই সময়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন রোগী। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু। বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭ শিশুর। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এই সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৮৫১ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। অর্থাৎ এই সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যু হয়েছে ৯৫০ জন শিশুর।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৭৩ শিশু। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৮। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৯ শিশু। আর হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ৯৫৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৬৫১ জন। এই সময়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন রোগী। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।