রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ কমছে না, হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়

ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ কমছে না, হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। চলতি মৌসুমে জেলায় ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হওয়ায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ঝালকাঠি শহরের নয়টি এলাকাকে ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ।

বর্তমানে ঝালকাঠির বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ২৩ জন, রাজাপুরে ১৫ জন, নলছিটিতে ১৩ জন এবং কাঁঠালিয়ায় চারজন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ২১ জন বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

চলতি মৌসুমে মৃত্যু সাতজনের

চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝালকাঠি শহরের কলাবাগান ও ফকিরবাড়ি এলাকার দুই শিক্ষার্থীসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে।

এদিকে প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালগুলোতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি বলেন, ডেঙ্গু আক্রান্তের হার এখনো কমেনি। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে বৃষ্টিপাত কমে গেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করছেন তারা।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।