বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রাজবাড়ীর গোয়ালন্দে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৭) যৌন হয়রানির অভিযোগে হবিবুর রহমান হবি সরদার (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত হবি সরদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওমেদ আলী সরদরের ছেলে এবং ভুক্তভোগী শিশুর দুঃসম্পর্কের দাদা।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে শিশুটি প্রতিবেশীদের সাথে হবি সরদারের উঠানে খেলতে যায়। এ সময় হবি সরদার তাকে কোলে করে নিজের শয়নকক্ষে নিয়ে দরজা-জানালা বন্ধ করে দেন। পরে শিশুটির পরিহিত কাপড় খুলে গোপনাঙ্গে হাত দিলে সে ব্যথায় চিৎকার করে ওঠে। একপর্যায়ে ধরা পড়ার ভয়ে অভিযুক্ত ব্যক্তি তাকে ছেড়ে দেন। শিশুটি বাড়ি ফিরে তার মাকে পুরো ঘটনাটি জানায়।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, লোকলজ্জা ও মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রথমে কয়েক দিন পরিবারে বিষয়টি নিয়ে আলোচনা চলে। পরে পরিবারের সবার সাথে পরামর্শ করে বুধবার গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। বুধবার বিকেলে তাঁকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
বাবার হত্যা মামলার বাদীকেই হত্যার চেষ্টার অভিযোগ

বাবার হত্যা মামলার বাদীকেই হত্যার চেষ্টার অভিযোগ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।