বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, পরে মুচলেকায় ছাড়া

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, পরে মুচলেকায় ছাড়া
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়া শহরে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৪২ জনকে আটক করে পুলিশ। অপ্রাপ্ত বয়সসহ সামাজিক পরিস্থিতি বিবেচনায় মুচলেকা নিয়ে গতকাল সোমবার রাতে তাদের সবাইকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধ করতে পারে, সেসব এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। এই অভিযান প্রতিদিন চলবে। অভিযানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা ৪২ কিশোরকে আটক করা হয়। তারা কেউই কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের অনুরোধে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, টেংকের পাড়, মেড্ডাসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা ৪২ কিশোরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য ও অভিযোগ পায়নি পুলিশ। মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের অপরাধে জড়িত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে অভিভাবকদের সতর্ক করা হয়েছে।

সদর থানার ওসি খাইরুল আলম বলেন, ‘সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়া শহরেও কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পড়াশোনা ও প্রয়োজনীয় কাজ ছাড়া অকারণে বাইরে আড্ডা দেওয়াসহ অপরাধপ্রবণ এলাকায় পাওয়া কিশোরদের আটক করা হয়। এভাবে ঘোরাফেরা করলে তারা একসময় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত পড়ার আশঙ্কা থাকায় অভিভাবকদের সতর্ক করা হয়েছে। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে এই অভিযান চলবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।