বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মালিক-শ্রমিক বিরোধে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ

মালিক-শ্রমিক বিরোধে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন পরিবহন শ্রমিকরা। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে মালিক-শ্রমিক বিরোধের জেরে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা থেকে এ কর্মবিরতি শুরু হয়।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা টার্মিনালে অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারেননি।

জানা গেছে, সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে কমিটিতে শ্রম অধিদপ্তর, রাজশাহী মহানগর পুলিশ, শ্রমিক ফেডারেশন এবং বাস মালিক সমিতির একজন করে প্রতিনিধি রাখার কথা ছিল।

তবে কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানান জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী পল্টু। এ নিয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বৈঠকে উত্তেজনা সৃষ্টি হলে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়ে যায়।

পরে শ্রমিকরা বাস টার্মিনালে ফিরে রাজশাহী থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। এর পর থেকেই কোনো দূরপাল্লার বাস টার্মিনাল ছেড়ে যায়নি।

রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নির্বাচন পরিচালনা কমিটিতে মালিক সমিতির প্রতিনিধি রাখার বিষয়টি নিয়েই বিরোধের সূত্রপাত। পরে শ্রমিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ত
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।