বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

জমি বিরোধের জেরে মাদারীপুরে যুবককে কুপিয়ে জখম

জমি বিরোধের জেরে মাদারীপুরে যুবককে কুপিয়ে জখম
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
মাদারীপুর সদর উপজেলার রাস্তী ইউনিয়নের লক্ষীগঞ্জ এলাকায় জমিজ সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৌরভ বয়াতী (২০) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে রাস্তী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লক্ষীগঞ্জ গ্রামের সোরহাব কাজীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত সৌরভ বয়াতী ওই এলাকার সান্টু বয়াতীর ছেলে।

স্থানীয় ও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় একটি পারিবারিক দাওয়াত অনুষ্ঠান শেষে সৌরভ নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সোরহাব কাজীর বাড়ির সামনে পৌঁছালে মিজান কাজীসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে সৌরভকে এলোপাতাড়ি মারধর করেন এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ ঘটনায় মিজান কাজী, পিতা মৃত এনায়েত কাজী, লক্ষীগঞ্জ, ৬ নম্বর ওয়ার্ড, রাস্তী ইউনিয়ন, মাদারীপুরকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। তার সঙ্গে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত সৌরভের পরিবারের পক্ষ থেকে হামলার পেছনে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
মাদারীপুর সদর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতার অপচেষ্টা চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতার অপচেষ্টা চলছে: রিজভী

নিজস্ব প্রতিনিধি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।