বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা ও ৯৫ বোতল মদ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা ও ৯৫ বোতল মদ জব্দ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযানে ৭৬ কেজি ভারতীয় গাঁজা ও ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্যের কোনো দাবিদার না থাকায় মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, শুক্রবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে সরাইল ব্যাটালিয়নের বিষ্ণপুর বিওপির একটি টহলদল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সীমান্ত পিলার ২০১২/৫-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ কেজি ভারতীয় গাঁজা ও ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

একই দিন বিকেল ৪টা ৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইব্রাহীমপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আট কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। এ স্থানটি সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

এর কিছুক্ষণ পর বিকেল ৪টা ৫০ মিনিটে সরাইল ব্যাটালিয়নের আজমপুর বিওপির টহলদল আখাউড়া উপজেলার চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ১৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। অভিযানের স্থানটি সীমান্ত পিলার ২০১৯/৯-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা সব মাদকদ্রব্যের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মাদকদ্রব্যগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, তাদের দায়িত্বাধীন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ এবং মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতার অপচেষ্টা চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতার অপচেষ্টা চলছে: রিজভী

নিজস্ব প্রতিনিধি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।