বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের মামলায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন বলে জানান সরকারি কৌঁসুলি জাহিদ উদ্দিন মোল্লা। দণ্ডিত শহীদুল ইসলাম (৪৫) বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা।

মামলার বরাতে সরকারি কৌঁসুলি বলেন, ২০২১ সালের ২৮ ডিসেম্বর রাতে শহীদুলের স্ত্রী মেয়ের সঙ্গে তার ধস্তাধস্তি দেখতে পান। এ সময় স্ত্রীকে দেখে শহীদুল ঘর থেকে বের হয়ে যান।

পরে মেয়েকে জিজ্ঞাসা করলে সে তার বাবার বিরুদ্ধে প্রায় এক বছর ধরে ধর্ষণের অভিযোগ করে। এ ঘটনায় মেয়েটির মা বালিয়াকান্দি থানায় মামলা করেন।

জাহিদ উদ্দিন মোল্লা বলেন, “দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতার অপচেষ্টা চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতার অপচেষ্টা চলছে: রিজভী

নিজস্ব প্রতিনিধি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।