রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মিরাজের ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০০ পেরোল বাংলাদেশ

মিরাজের ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০০ পেরোল বাংলাদেশ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ। দলীয় সংগ্রহ ৪০০ রান পেরিয়েছে। একই সঙ্গে লিডও ছাড়িয়েছে ২০০ রানের ঘর।

বাংলাদেশের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্যারিয়ারের ১২তম অর্ধশতক তুলে নিয়েছেন তিনি।

ম্যাচের ১২৬তম ওভারের পঞ্চম বলে ফিফটি পূর্ণ করেন মিরাজ। প্যাট কামিন্সের বলে ফাঁকা মিড-অনের দিকে ঠেলে দ্রুত দুই রান নেন তিনি। ১১৭ বলের ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে পাঁচটি চার।

দিনের খেলা শুরু করেছিলেন ৩২ রান নিয়ে। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে অর্ধশতক পেলেন মিরাজ। তাঁর ফিফটির পর ড্রেসিংরুম থেকে সতীর্থরা করতালি দিয়ে অভিনন্দন জানান।

এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন মিরাজ। খেলেছিলেন ১০৯ রানের ইনিংস। সেই আত্মবিশ্বাস মূল ম্যাচেও কাজে লাগছে বলে মনে হচ্ছে।

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবার অবশ্য শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে দলটি।

বাংলাদেশের সংগ্রহ ৪০০ ছাড়ায় ১২৯তম ওভারের প্রথম বলে। প্যাট কামিন্সের বাউন্সার তাসকিন আহমেদের ব্যাটে লেগে বাউন্ডারি হয়ে যায়। তাতেই দলীয় সংগ্রহ চারশ ছাড়িয়ে যায়। একই সঙ্গে বাংলাদেশের লিডও ২০০ রানের বেশি হয়।

এর আগে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ঘণ্টাতেই হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম সাজঘরে ফেরেন। এরপর মিরাজের দৃঢ় ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।