রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বাবাকে শেষবিদায় জানাতে আর্জেন্টিনায় মেসি, পাশে থাকবেন পরিবারের

বাবাকে শেষবিদায় জানাতে আর্জেন্টিনায় মেসি, পাশে থাকবেন পরিবারের
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। বাবার মৃত্যুতে গভীর শোকে ভেঙে পড়েছেন মেসি। পরিবারের পাশে থাকতে যুক্তরাষ্ট্র থেকে জরুরি ভিত্তিতে আর্জেন্টিনায় ফিরছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।

ব্যক্তিগত বিমানে মায়ামি থেকে সরাসরি জন্মশহর রোজারিও যাওয়ার কথা রয়েছে আর্জেন্টিনা অধিনায়কের। স্প্যানিশ দৈনিক ‘এল পাইস’ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, জীবনের কঠিন এই সময়ে বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে এবং পরিবারের পাশে থাকতে রোজারিও ছুটছেন মেসি। শোকের এই সময়ে মেসি পরিবারের পক্ষ থেকে সবার কাছে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

শনিবার ভোরে রোজারিওর সানাতোরিও সেন্ট্রোতে শেষনিশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ হোর্হে মেসির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে পরিবারের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘পাহিনা ১২’ জানিয়েছে, হোর্হে মেসির স্মরণে বড় কোনো শোকানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। নিকটাত্মীয় ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে পারিবারিক পরিবেশেই শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে মেসি পরিবার।

বাবার মৃত্যুর পর আপাতত মাঠে ফিরছেন না মেসি। মেক্সিকোর ক্লাব মনতেরের বিপক্ষে ইন্টার মায়ামির আসন্ন লিগস কাপের ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। দলের হয়ে খেলার চেয়ে শোকাহত পরিবারের পাশে থাকাকেই অগ্রাধিকার দিয়েছেন ৩৯ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী তারকা।

বিশ্বকাপ জয়ের উৎসব শেষে রোজারিওতে ফিরে অসুস্থ বাবার সঙ্গে কিছুদিন একান্ত সময় কাটিয়েছিলেন মেসি। পরে ইন্টার মায়ামির ক্যাম্পে যোগ দেন। গত সপ্তাহেও তিনি মাঠে খেলেছেন। তবে বাবার মৃত্যুর খবর পাওয়ার পর দ্রুত আর্জেন্টিনায় ফেরার সিদ্ধান্ত নেন।

হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, নিউয়েলস ওল্ড বয়েজ, কনমেবল ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনসহ বিশ্বের শীর্ষ ক্রীড়া সংস্থাগুলো।

হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। খেলোয়াড়, রেফারি ও কোচিং স্টাফদের কালো আর্মব্যান্ড পরারও নির্দেশনা দিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬