কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা জানালেন ছাত্রদল নেতা বাসিত
জবি প্রতিনিধি
রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ AM
শেয়ার
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা জানালেন ছাত্রদল নেতা বাসিত.
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসিত।শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ভাসানী অডিটোরিয়ামে ‘কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় ও জিজ্ঞাসা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়, সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও অর্জন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভবিষ্যৎ করণীয় নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন বাসিত।কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ৪০ জন প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে। আলোচনায় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় অভিযোজন খাতে অর্থায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যেও এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন খাতে বরাদ্দ অর্থ ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব অর্থ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।ছাত্রদলের পরিবেশবান্ধব কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ, ক্যাম্পাস পরিচ্ছন্নতা, প্রাণীদের খাবার বিতরণ এবং বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে। এসব উদ্যোগ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখে। কপ-৩১ থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।তিনি আরও বলেন, বিভিন্ন দেশের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের উদ্ভাবনী উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ক্যাম্পাস এবং নগর এলাকায় গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক উষ্ণতা কমানো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করবেন।জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপির ৩১ দফার প্রসঙ্গ তুলে ধরে বাসিত বলেন, দলের ৩১ দফার ২৯ নম্বর দফায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বৃক্ষরোপণ, নদীশাসন, খাল খনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং প্লাস্টিক বর্জ্য অপসারণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচিকেও তিনি এ পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ফ্লাইটে সম্মেলনে গিয়েছেন, তাঁরাও একই ফ্লাইটে গিয়েছেন। একই হোটেলে অবস্থানের পাশাপাশি প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও প্লেনারি অধিবেশনে উপস্থিত থাকার সুযোগ হয়েছে। সম্মেলনের একটি প্লেনারি অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় ছাত্রদলের দুই প্রতিনিধিকে তাঁর পাশে বসার সুযোগ দেওয়া হয়েছিল।দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভবিষ্যতে আরও নেতাকর্মী আন্তর্জাতিক সম্মেলন ও রাষ্ট্রীয় সফরে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।ছাত্রদলের নেতাকর্মীদের মেধা ও দক্ষতার বিষয়ে বাসিত বলেন, সংগঠনে বিজ্ঞান, চিকিৎসা, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন। তাঁদের যথাযথভাবে তৈরি করা গেলে ভবিষ্যতে বিজ্ঞানী, উদ্ভাবক, চিকিৎসক, অর্থনীতিবিদ ও দক্ষ কূটনীতিক হিসেবে গড়ে তোলা সম্ভব। রাষ্ট্র পরিচালনা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো মানবসম্পদ ছাত্রদলে রয়েছে বলেও দাবি করেন তিনি।অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর গাড়ির সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের চলার বিষয়ে ব্যাখ্যা দেন বাসিত। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যাঁর নির্দেশনায় নেতাকর্মীরা রাজপথে ছিলেন, তাঁর সঙ্গে চলা তাঁদের কাছে আবেগ ও ভালোবাসার বিষয়। এটি শুধু গাড়ির পেছনে চলার মধ্যে সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিক অঙ্গনেও ছাত্রদলের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসিত।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ভাসানী অডিটোরিয়ামে ‘কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় ও জিজ্ঞাসা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়, সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও অর্জন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভবিষ্যৎ করণীয় নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন বাসিত।
কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ৪০ জন প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে। আলোচনায় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় অভিযোজন খাতে অর্থায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যেও এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন খাতে বরাদ্দ অর্থ ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব অর্থ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।
ছাত্রদলের পরিবেশবান্ধব কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ, ক্যাম্পাস পরিচ্ছন্নতা, প্রাণীদের খাবার বিতরণ এবং বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে। এসব উদ্যোগ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখে। কপ-৩১ থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের উদ্ভাবনী উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ক্যাম্পাস এবং নগর এলাকায় গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক উষ্ণতা কমানো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করবেন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপির ৩১ দফার প্রসঙ্গ তুলে ধরে বাসিত বলেন, দলের ৩১ দফার ২৯ নম্বর দফায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বৃক্ষরোপণ, নদীশাসন, খাল খনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং প্লাস্টিক বর্জ্য অপসারণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচিকেও তিনি এ পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ফ্লাইটে সম্মেলনে গিয়েছেন, তাঁরাও একই ফ্লাইটে গিয়েছেন। একই হোটেলে অবস্থানের পাশাপাশি প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও প্লেনারি অধিবেশনে উপস্থিত থাকার সুযোগ হয়েছে। সম্মেলনের একটি প্লেনারি অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় ছাত্রদলের দুই প্রতিনিধিকে তাঁর পাশে বসার সুযোগ দেওয়া হয়েছিল।
দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভবিষ্যতে আরও নেতাকর্মী আন্তর্জাতিক সম্মেলন ও রাষ্ট্রীয় সফরে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ছাত্রদলের নেতাকর্মীদের মেধা ও দক্ষতার বিষয়ে বাসিত বলেন, সংগঠনে বিজ্ঞান, চিকিৎসা, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন। তাঁদের যথাযথভাবে তৈরি করা গেলে ভবিষ্যতে বিজ্ঞানী, উদ্ভাবক, চিকিৎসক, অর্থনীতিবিদ ও দক্ষ কূটনীতিক হিসেবে গড়ে তোলা সম্ভব। রাষ্ট্র পরিচালনা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো মানবসম্পদ ছাত্রদলে রয়েছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর গাড়ির সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের চলার বিষয়ে ব্যাখ্যা দেন বাসিত। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যাঁর নির্দেশনায় নেতাকর্মীরা রাজপথে ছিলেন, তাঁর সঙ্গে চলা তাঁদের কাছে আবেগ ও ভালোবাসার বিষয়। এটি শুধু গাড়ির পেছনে চলার মধ্যে সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিক অঙ্গনেও ছাত্রদলের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে।