অবরোধ দিয়ে ইরানিদের অনাহারে রাখার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র: তেহরান
সূত্র: আল-জাজিরা
ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ AM
শেয়ার
ইসমাইল বাঘাই
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
অবরোধ দিয়ে ইরানিদের অনাহারে রাখার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র: তেহরান.
সূত্র: আল-জাজিরা. অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের জনগণকে খাদ্যসংকটে ফেলার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছে তেহরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ অভিযোগ তুলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির দাবি, অর্থনৈতিক চাপকে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ ধরনের পদক্ষেপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রের এ কৌশল যুদ্ধাপরাধের শামিল।ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।রুবিও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। তাঁর মতে, অর্থনৈতিক নিষেধাজ্ঞাই দেশটির ওপর যথেষ্ট চাপ তৈরি করছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা যে কষ্ট পাচ্ছে, তা হলো—শেষ পর্যন্ত তো আপনাকে খেতেই হবে। শেষ পর্যন্ত আপনাকে আপনার নিজস্ব যোদ্ধা ও নিরাপত্তা বাহিনীকে বেতন দেওয়ার সক্ষমতাও রাখতে হবে।’রুবিওর এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ মন্তব্য দেশটির যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়ার আরেকটি স্বীকারোক্তি। ইরানের বিরুদ্ধে আগ্রাসন ও অর্থনৈতিক সন্ত্রাসবাদের মাধ্যমে দেশটির জনগণের ওপর যে ক্ষতি করা হয়েছে, এ বক্তব্য তারই নতুন প্রমাণ।বাঘাই আরও বলেন, কয়েক দশক ধরে চাপ প্রয়োগ, হুমকি, নিষেধাজ্ঞা, সন্ত্রাসবাদ ও আগ্রাসনের মতো পদক্ষেপ নিয়েও যুক্তরাষ্ট্র একই ভুল বারবার করছে। পুরোনো কৌশলগুলোই নতুন নতুন নামে প্রয়োগ করছে ওয়াশিংটন।ইরানের এ মুখপাত্রের অভিযোগ, অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে নিজেদের রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।অন্যদিকে রুবিওর বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, ওয়াশিংটন মনে করছে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করা সম্ভব। ফলে দুই দেশের চলমান উত্তেজনায় সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক অবরোধ ও পাল্টাপাল্টি অভিযোগও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের জনগণকে খাদ্যসংকটে ফেলার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছে তেহরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ অভিযোগ তুলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির দাবি, অর্থনৈতিক চাপকে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ ধরনের পদক্ষেপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রের এ কৌশল যুদ্ধাপরাধের শামিল।
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রুবিও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। তাঁর মতে, অর্থনৈতিক নিষেধাজ্ঞাই দেশটির ওপর যথেষ্ট চাপ তৈরি করছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা যে কষ্ট পাচ্ছে, তা হলো—শেষ পর্যন্ত তো আপনাকে খেতেই হবে। শেষ পর্যন্ত আপনাকে আপনার নিজস্ব যোদ্ধা ও নিরাপত্তা বাহিনীকে বেতন দেওয়ার সক্ষমতাও রাখতে হবে।’
রুবিওর এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ মন্তব্য দেশটির যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়ার আরেকটি স্বীকারোক্তি। ইরানের বিরুদ্ধে আগ্রাসন ও অর্থনৈতিক সন্ত্রাসবাদের মাধ্যমে দেশটির জনগণের ওপর যে ক্ষতি করা হয়েছে, এ বক্তব্য তারই নতুন প্রমাণ।
বাঘাই আরও বলেন, কয়েক দশক ধরে চাপ প্রয়োগ, হুমকি, নিষেধাজ্ঞা, সন্ত্রাসবাদ ও আগ্রাসনের মতো পদক্ষেপ নিয়েও যুক্তরাষ্ট্র একই ভুল বারবার করছে। পুরোনো কৌশলগুলোই নতুন নতুন নামে প্রয়োগ করছে ওয়াশিংটন।
ইরানের এ মুখপাত্রের অভিযোগ, অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে নিজেদের রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে রুবিওর বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, ওয়াশিংটন মনে করছে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করা সম্ভব। ফলে দুই দেশের চলমান উত্তেজনায় সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক অবরোধ ও পাল্টাপাল্টি অভিযোগও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।