বৃহস্পতিবারবাংলা: ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সংবিধান না মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল: রিজভী

সংবিধান না মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল: রিজভী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

সংবিধানের ধারাবাহিকতা ও আইনি প্রক্রিয়া অনুসরণ না করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জুলাই সনদের কিছু বিষয় বাস্তবায়নে সাধারণ আইন প্রণয়ন প্রয়োজন, আবার কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের বিষয় জড়িত। এসব প্রক্রিয়া অনুসরণ না করে যা বলা হবে, তা-ই বাস্তবায়নের দাবি কোনো আইনি পথ হতে পারে না।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অবিভক্ত সবুজবাগ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শামসুল হুদার স্মরণে মুগদা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদের বিষয়ে বিএনপিসহ আরও অনেক রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট বা আপত্তি রয়েছে। এসব বিষয়ে আলোচনার টেবিলে বসে সমাধানে পৌঁছাতে হবে। কারও কথা না শুনে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার রাজনীতি গ্রহণযোগ্য নয়। সংবিধান সংস্কারের ক্ষেত্রে নির্দিষ্ট ধারাবাহিকতা ও আইনি কাঠামো অনুসরণ করতে হবে। সংসদে আলোচনা এবং সংবিধান সংশোধনের মাধ্যমেই এসব বিষয় বাস্তবায়ন সম্ভব।

দেশের চলমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধি চলছে। বৈশ্বিক এই সংকটের প্রভাব দেশের ওপর পড়ছে। বিরোধী দল এর দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। বিএনপি ও তারেক রহমান বিকল্প উপায়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে জ্বালানি ও গ্যাস এনে দেশের কলকারখানা সচল রাখা এবং সাধারণ মানুষের রান্নার ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। ইতোমধ্যে রাজধানীর লোডশেডিং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী ও বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে রিজভী বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই সরকার কাজ করছে। প্রান্তিক ও হতদরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যা দারিদ্র্যের হার অন্তত ৫ শতাংশ কমাবে। দেশীয় অর্থনীতির দৈন্য দূর করা এবং টয়োটার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের কারখানা বাংলাদেশে স্থাপনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জাপান ও চীনে কূটনৈতিক সফর এবং চুক্তি সফল করা হচ্ছে।

মরহুম শামসুল হুদার স্মৃতিচারণা করে বিএনপির এই নেতা বলেন, শামসুল হুদা ছিলেন প্রায় ৪০ বছরের পরীক্ষিত ও বিনয়ী রাজনীতিক। তিনি কখনো কারও সঙ্গে কটু কথা বলেননি কিংবা সংঘর্ষে জড়াননি। অভিভাবকের মতো সবার পাশে দাঁড়িয়ে স্নেহ ও ভালোবাসা দিতেন। রাজনৈতিক অঙ্গনে যখন মিথ্যাচার ও কলঙ্কলেপনের প্রবণতা বাড়ছে, তখন তাঁর মতো নীতি-আদর্শে অটল অভিভাবকতুল্য নেতার অভাব তীব্রভাবে অনুভূত হচ্ছে।

স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি।

ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ও সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মৃধা।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, সদস্য শেখ মোহাম্মদ আলী চায়না, মুগদা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন প্যারট ও মাসুদ হোসেনসহ স্থানীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ভয়াল ১২ নভেম্বর: পটুয়াখালীতে প্রাণহানি ৪৭ হাজার, কলাপাড়ায় ৪ হাজার ৬০৯

ভয়াল ১২ নভেম্বর: পটুয়াখালীতে প্রাণহানি ৪৭ হাজার, কলাপাড়ায় ৪ হাজার ৬০৯

পটুয়াখালী প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
তেল চুরি ঠেকাতে পাইপলাইন, এখন সেই পাইপলাইনেই চুরি

তেল চুরি ঠেকাতে পাইপলাইন, এখন সেই পাইপলাইনেই চুরি

ঢাকা প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
১৫২ বছর পর মিসিসিপি থেকে নির্বাচিত হলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর

১৫২ বছর পর মিসিসিপি থেকে নির্বাচিত হলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর

ঢাকা প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।