রবিবারবাংলা: ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ভারতের আকাশসীমায় ঢুকে ২৫ মিনিট চক্কর দিল চীনা যুদ্ধবিমান

সূত্র: আউটলুক ইন্ডিয়া
ভারতের আকাশসীমায় ঢুকে ২৫ মিনিট চক্কর দিল চীনা যুদ্ধবিমান
ছবি : সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ভারতের আকাশসীমায় প্রবেশ করে প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে চক্কর দিয়েছে চীনের একটি যুদ্ধবিমান। গত ১২ নভেম্বর ভারতের সিকিম অঞ্চলে এ ঘটনা ঘটে। স্পর্শকাতর এ এলাকায় চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় নিরাপত্তা মহলে।

বিশেষ করে শিলিগুড়ি করিডরের কাছাকাছি এলাকায় এ ধরনের ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কয়েক সেকেন্ডের জন্য আকাশসীমা লঙ্ঘনও যেখানে নিরাপত্তার জন্য গুরুতর বিষয়, সেখানে একটি বিদেশি যুদ্ধবিমান কীভাবে এতক্ষণ ধরে ভারতীয় আকাশসীমায় অবস্থান করল, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে শনিবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া। এ বিষয়ে জানতে সংবাদমাধ্যমটি ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্রের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর স্থানীয় সময় সকাল আটটার দিকে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) চীনা যুদ্ধবিমানটির গতিবিধি শনাক্ত করে। এরপর সেটিকে ভারতীয় আকাশসীমা ছেড়ে নিজ ভূখণ্ডে ফিরে যেতে একাধিকবার সতর্কবার্তা পাঠানো হয়। তবে এসব সতর্কবার্তার পরও বিমানটি ওই এলাকার আকাশে চক্কর দিতে থাকে।

চীনা যুদ্ধবিমানটিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় শনাক্ত করা হয়েছিল। তবে এটি কোন ধরনের যুদ্ধবিমান ছিল, এর সুনির্দিষ্ট গতিপথ কী ছিল এবং কখন ভারতীয় আকাশসীমা ছেড়ে যায়, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

আগেও ভারতের আকাশসীমায় ঢোকার অভিযোগ

ভারত-চীন সীমান্তে চীনা সামরিক উড়োজাহাজের তৎপরতা নিয়ে আগেও একাধিকবার উদ্বেগ তৈরি হয়েছে।

২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছ দিয়ে উড়ে যায় চীনের একটি সামরিক উড়োজাহাজ। ভারতীয় সেনাসদস্য ও রাডারে সেটির উপস্থিতি শনাক্ত হওয়ার পর এ নিয়ে বেইজিংয়ের কাছে উদ্বেগ জানায় নয়াদিল্লি।

এর আগে ২০২০ সালে পূর্ব লাদাখে দুই দেশের মধ্যে সামরিক অচলাবস্থার সময় সীমান্তের কাছাকাছি এলাকায় চীনা সামরিক হেলিকপ্টারের উপস্থিতি দেখা যায়। ওই সময় ভারতীয় যুদ্ধবিমানও এলাকায় টহল দেয়। তবে চীনা হেলিকপ্টারগুলো ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি বলে দাবি করেছিল নয়াদিল্লি।

২০১৭ সালের ১১ অক্টোবর উত্তরাখন্ডের বারাহোতি এলাকায় দুটি চীনা হেলিকপ্টার ভারতের আকাশসীমায় প্রবেশ করেছিল বলে খবর প্রকাশিত হয়। একই বছরের ৭ নভেম্বর লাদাখেও চারটি চীনা হেলিকপ্টারের বিরুদ্ধে সীমান্ত অতিক্রমের অভিযোগ ওঠে। এর মধ্যে একটি হেলিকপ্টার প্রায় ৩০ মিনিট একই এলাকায় অবস্থান করেছিল বলে জানা যায়।

এ ছাড়া ২০১৭ সালের জুনে উত্তরাখন্ডের চামোলি জেলায় চীনা সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার প্রায় পাঁচ মিনিট ধরে চক্কর দিয়েছিল। ডোকলাম অচলাবস্থা শুরুর প্রায় তিন মাস আগে এ ঘটনা ঘটেছিল।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টানা পাঁচ দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

টানা পাঁচ দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।