শনিবারবাংলা: ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত অন্তত ২০

আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত অন্তত ২০
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি দলীয় কার্যালয় ও চারটি দোকানে ভাঙচুর চালানো হয়।

শুক্রবার বিকেলে ছাত্রদলের নতুন কমিটি গঠন উপলক্ষে এক পক্ষ আনন্দ মিছিল বের করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি সড়ক বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে অবস্থান করা অপর পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মিছিল লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে ভাঙচুরের ঘটনাও ঘটে। এ সময় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা দলীয় কার্যালয়সহ আশপাশের কয়েকটি দোকানের ভেতরে আটকা পড়েন। অন্যদিকে বিএনপি নেতা কবির আহমেদের অনুসারীরা ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেন। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুশফিকুর রহমানের পক্ষের নেতা-কর্মীরা সেখান থেকে বেরিয়ে আসেন।

এ ঘটনার পর সড়ক বাজার, লালবাজার ও রাধানগর এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। পরে সন্ধ্যা ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে বিল্লাল নামের পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ হাজার ৮০০ কেজি জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ হাজার ৮০০ কেজি জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।