পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম.
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি। তাঁর দাবি, ঘটনার আগে বিভিন্ন নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নুসরাত তাবাসসুম।সংবাদ সম্মেলনে নুসরাত বলেন, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে একটি হুমকিমূলক সতর্কবার্তা দিয়েছিলেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাঁর পৈতৃক বাড়িতে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তাঁর ধারণা, বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে।নুসরাত তাবাসসুম বলেন, ‘আমি মনে করি, এটা আওয়ামী লীগেরই কাজ।’ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের লোকজন উল্লাস করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না বলে জানান এই সংসদ সদস্য।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নুসরাত। তাঁর অভিযোগ, ঘটনার ১২ ঘণ্টা পার হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে কোনো আলামত সংগ্রহ করেনি। দ্রুত তদন্ত করে হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।ঘটনাটিকে সুপরিকল্পিত উল্লেখ করে নুসরাত বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢিলেঢালা। এ ঘটনার সঙ্গে একাধিক বিষয় জড়িত থাকতে পারে। এ ঘটনায় দৌলতপুর থানায় গিয়ে মামলা করবেন বলেও জানান তিনি।এদিকে বৃহস্পতিবার দুপুর একটার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, দুর্বৃত্তরা বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে যায়। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল ও কয়েকটি মুরগি মারা যায়। ওই বাড়িতে নুসরাত তাবাসসুমের কেয়ারটেকার পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি। তাঁর দাবি, ঘটনার আগে বিভিন্ন নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নুসরাত তাবাসসুম।
সংবাদ সম্মেলনে নুসরাত বলেন, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে একটি হুমকিমূলক সতর্কবার্তা দিয়েছিলেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাঁর পৈতৃক বাড়িতে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তাঁর ধারণা, বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে।
নুসরাত তাবাসসুম বলেন, ‘আমি মনে করি, এটা আওয়ামী লীগেরই কাজ।’ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের লোকজন উল্লাস করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না বলে জানান এই সংসদ সদস্য।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নুসরাত। তাঁর অভিযোগ, ঘটনার ১২ ঘণ্টা পার হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে কোনো আলামত সংগ্রহ করেনি। দ্রুত তদন্ত করে হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ঘটনাটিকে সুপরিকল্পিত উল্লেখ করে নুসরাত বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢিলেঢালা। এ ঘটনার সঙ্গে একাধিক বিষয় জড়িত থাকতে পারে। এ ঘটনায় দৌলতপুর থানায় গিয়ে মামলা করবেন বলেও জানান তিনি।
এদিকে বৃহস্পতিবার দুপুর একটার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, দুর্বৃত্তরা বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।
আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে যায়। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল ও কয়েকটি মুরগি মারা যায়। ওই বাড়িতে নুসরাত তাবাসসুমের কেয়ারটেকার পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।