ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪
alamin dhakaprobe
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪.
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৬ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগের দিন বুধবার ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছিল। ওই সময়ে নতুন করে ১ হাজার ৭৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ১৯২ জন।ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে এই সংখ্যা ২০৭ জন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভর্তি হয়েছেন ২২৭ জন।এ ছাড়া খুলনা বিভাগে ২৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। ওই বছর ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৬ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগের দিন বুধবার ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছিল। ওই সময়ে নতুন করে ১ হাজার ৭৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ১৯২ জন।
ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে এই সংখ্যা ২০৭ জন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভর্তি হয়েছেন ২২৭ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। ওই বছর ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।