তৌসিফ-মালাইকার প্রথম নাটক ‘আমার রাজ্যে তুমি’ আসছে শিগগিরই
বিনোদন ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
তৌসিফ-মালাইকার প্রথম নাটক ‘আমার রাজ্যে তুমি’ আসছে শিগগিরই.
নাটকের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরী। বড় বোন মেহজাবীন চৌধুরীর পথ ধরে শোবিজে এগোচ্ছেন তিনি। তাঁদের এই নতুন নাটকের নাম ‘আমার রাজ্যে তুমি’।ভালোবাসা, ভাগ্য ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি হয়েছে নাটকের গল্প। এটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। নাটকে তৌসিফ ও মালাইকার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন কেয়া পায়েল।নির্মাতা মাসরিকুল আলম জানান, গল্পটি এমন কিছু মানুষের, যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে। কিন্তু ভুল সিদ্ধান্ত, সময় ও ভাগ্যের কাছে তারা হেরে যায়। সম্পর্কের জটিলতা ও তার প্রভাবই নাটকের মূল বিষয়।নির্মাতার আশা, নাটকটি দেখার পর চরিত্রগুলো দর্শকের মনে দীর্ঘ দিন থাকবে। সম্পর্ক শেষ হওয়ার পর মানুষের ভেতরের অনুভূতির বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে।একই সুর অভিনেতা তৌসিফের কণ্ঠেও। তিনি জানান, চেনা পটভূমি হলেও গল্পের উপস্থাপনে ভিন্নতা রয়েছে। মালাইকা চৌধুরীর সঙ্গে নিজের প্রথম কাজ নিয়ে বেশ আশাবাদী এই অভিনেতা।প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
নাটকের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরী। বড় বোন মেহজাবীন চৌধুরীর পথ ধরে শোবিজে এগোচ্ছেন তিনি। তাঁদের এই নতুন নাটকের নাম ‘আমার রাজ্যে তুমি’।
ভালোবাসা, ভাগ্য ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি হয়েছে নাটকের গল্প। এটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। নাটকে তৌসিফ ও মালাইকার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন কেয়া পায়েল।
নির্মাতা মাসরিকুল আলম জানান, গল্পটি এমন কিছু মানুষের, যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে। কিন্তু ভুল সিদ্ধান্ত, সময় ও ভাগ্যের কাছে তারা হেরে যায়। সম্পর্কের জটিলতা ও তার প্রভাবই নাটকের মূল বিষয়।
নির্মাতার আশা, নাটকটি দেখার পর চরিত্রগুলো দর্শকের মনে দীর্ঘ দিন থাকবে। সম্পর্ক শেষ হওয়ার পর মানুষের ভেতরের অনুভূতির বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে।
একই সুর অভিনেতা তৌসিফের কণ্ঠেও। তিনি জানান, চেনা পটভূমি হলেও গল্পের উপস্থাপনে ভিন্নতা রয়েছে। মালাইকা চৌধুরীর সঙ্গে নিজের প্রথম কাজ নিয়ে বেশ আশাবাদী এই অভিনেতা।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।