রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কনসার্টে হাসানের মাথায় বোতল নিক্ষেপ, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখছেন শিল্পী

কনসার্টে হাসানের মাথায় বোতল নিক্ষেপ, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখছেন শিল্পী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক ওপেন কনসার্টে বোতলের আঘাতে আহত হয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গান গাওয়ার সময় দর্শকসারির দিক থেকে ছোড়া একটি বোতল তাঁর মাথায় লাগে।

ঘটনার পর কিছুটা সামলে আবার গান শুরু করেন হাসান। তবে পুরো ঘটনাটি শ্রোতাদের মোবাইল ফোনের ক্যামেরায় ধরা পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওগুলো। এ নিয়ে সংগীতাঙ্গন ও নেটিজেনদের মধ্যে ক্ষোভ ও সমালোচনা শুরু হয়।

অনেকে ঘটনাটিকে দেশের সংগীতাঙ্গনের জন্য ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ একটি আয়োজনের কনসার্ট ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন ওঠে।

তবে বিষয়টি নিয়ে বিতর্ক বাড়াতে চাননি হাসান। বরং ঘটনাটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চেয়েছেন তিনি। একই সঙ্গে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন হাসান। তিনি লেখেন, দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হননি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছেন তিনি। এ সময়ে নানা ধরনের অভিজ্ঞতা হলেও মঞ্চে কোনো শিল্পীর দিকে বোতল ছোড়া হবে, তা কখনো দেখেননি বা ভাবেননি।

তারপরও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান বলে জানান হাসান। তিনি বিশ্বাস করতে চান, যে ব্যক্তি বোতলটি ছুড়েছেন, তিনি হয়তো না বুঝেই এমনটি করেছেন।

দেশের শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়েও জোর দেন হাসান। তাঁর অনুরোধ, ভবিষ্যতে যেন কোনো শিল্পী এমন পরিস্থিতির মুখোমুখি না হন।

হাসান বলেন, কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের এবং সবার। তাঁরা দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তাঁরা মানুষের ভালোবাসা চান। কোনো শিল্পীকে অসম্মান করা বা অপ্রীতিকর পরিস্থিতির মুখে ফেলা উচিত নয়।

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বান জানিয়ে হাসান আরও বলেন, দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়। এটি ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্য শিল্পী।

বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। এ কারণে তাঁদের কোনো রাজনৈতিক পরিচয়ের মধ্যে ফেলে বিচার করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। শিল্পীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন হাসান।

হাসানের পোস্টের মন্তব্যের ঘরে অনেক ভক্ত ও সংগীতশিল্পী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন। তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান মন্তব্যে লেখেন, ‘আমরা এরকমই অশিক্ষিত এবং গন্ড মূর্খ। আমরা গুণীর কদর করতে জানি না ভাইয়া। ক্ষমা করবেন!’

এ ছাড়া অসংখ্য ভক্ত ও নেটিজেন ঘটনাটির জন্য লজ্জা প্রকাশ করে হাসানের কাছে ক্ষমা চেয়েছেন।

কনসার্টের ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কে বা কারা বোতল ছুড়েছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সাধারণ শ্রোতার পাশাপাশি সংগীত ও অভিনয় অঙ্গনের তারকারাও ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

ফ্রি কনসার্টের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন সংগীত ও অভিনয় অঙ্গনের কয়েকজন। তাঁদের মধ্যে রয়েছেন প্রিন্স মাহমুদ, মীর মাসুম, মিশা সওদাগর, রবি চৌধুরী, লুৎফর হাসান ও তানভীর তারেক।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।