সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু
আলোচনা অনুষ্ঠানে গভর্নর

আ. লীগ আমলে ব্যাংকের এক-তৃতীয়াংশ অর্থ লোপাট, বিপাকে ২ কোটি আমানতকারী

আ. লীগ আমলে ব্যাংকের এক-তৃতীয়াংশ অর্থ লোপাট, বিপাকে ২ কোটি আমানতকারী
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ অর্থ লোপাট হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তার মতে, এর প্রভাব পড়েছে প্রায় ২ কোটি আমানতকারীর ওপর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ-বাংলা ব্যাংক আয়োজিত ‘বাংলা কিউআর’ বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে। ব্যাংকিং খাতের এক-তৃতীয়াংশ অর্থ চুরি হয়েছে। যাকে খেলাপি ঋণ বলা হচ্ছে, সেটি প্রকৃত অর্থে খেলাপি নয়, চুরি।

তিনি জানান, এ কারণে প্রায় ২ কোটি আমানতকারী ভোগান্তিতে পড়েছেন। এমন পরিস্থিতিতে ব্যাংকিং খাত স্বাভাবিকভাবে পরিচালনা করা কঠিন। বর্তমানে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের হার ৩৬ শতাংশ। এটি খাতটির জন্য অশনি সংকেত।

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান গভর্নর। পরিকল্পনার প্রথম ছয় মাসে বুলেট পেমেন্টের মাধ্যমে ঋণ পরিশোধ করে বেরিয়ে যাওয়ার সুযোগ থাকবে। পরের এক বছরে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন ও অর্থঋণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এ–সংক্রান্ত দুটি আইন আগামী সংসদ অধিবেশনেই পাস হতে পারে।

গভর্নর আরও জানান, বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে আগামী সেপ্টেম্বর থেকে ৬০ হাজার কোটি টাকার নতুন ঋণ প্যাকেজ চালু করা হবে।

এ ছাড়া জুলাই যোদ্ধাদের সহায়তায় দেশের প্রতিটি উপজেলায় ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।