বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিজয়নগরে ২৫০ বোতল স্কফ সিরাপসহ ১ যুবক গ্রেপ্তার

বিজয়নগরে ২৫০ বোতল স্কফ সিরাপসহ ১ যুবক গ্রেপ্তার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৫০,বোতল অবৈধ স্কফ সিরাপসহ মো. আরমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল মনিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর রানওয়ে বাজার (কানকুড়া) এলাকার আফজাল ডাক্তারের দোকানের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয় হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আরমানকে-২৫০ বোতল স্কফ সিরাপসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আরমান বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের মাসুম মিয়ার ছেলে। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দকৃত ২৫০ বোতল স্কফ সিরাপ তালিকাভুক্ত করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ত
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।