বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিজিবির ৯ মাসের অভিযানে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাই পণ্য জব্দ

বিজিবির ৯ মাসের অভিযানে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাই পণ্য জব্দ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গত নয় মাসে প্রায় ৯৩১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়ন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় থাকা ২১১টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মাধ্যমে গত নয় মাসে বিভিন্ন সময়ে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১১টি পিস্তল, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়েছে।

এ ছাড়া ৩ লাখ ১২ হাজার ৯০০ পিস ইয়াবা, ১৩ হাজার ৮০০ কেজি গাঁজা, বিদেশি মদ, বিয়ার, ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। বিজিবির তথ্যমতে, এসব অভিযানে মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও মাদক-চোরাচালান প্রতিরোধের পাশাপাশি প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধেও সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ত
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।