বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ভোলা সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ভোলা সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর শাহে আলম মডেল ডিগ্রি কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মুঈন উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান শিক্ষকরা। এ সময় নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুঈন উদ্দিন হাওলাদার বলেন, ‘উচ্চশিক্ষার প্রস্তুতি, নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে এখন থেকেই নিজেদের গড়ে তুলতে হবে। এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠাই শিক্ষার মূল উদ্দেশ্য।’

অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের প্রভাষক শরীফ মো. আল আমিন, আবদুল হান্নান, রিয়াজ উদ্দিন, খালেদ সাইফুল্লাহ, মো. শাহাবুদ্দিন, মিজানুর রহমান, মো. রাকিব ও জাবেদ ইকবাল।

বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মো. সিফাত, সাইফুল ইসলাম, ফারিয়া ও সুরভী আক্তার। তারা নতুন শিক্ষাজীবন নিয়ে নিজেদের স্বপ্ন ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ত
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।