বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী নৌকা ডুবল টেকনাফে, নিখোঁজ ১৩

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী নৌকা ডুবল টেকনাফে, নিখোঁজ ১৩
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কক্সবাজার টেকনাফে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সাগর উপকূলে একটি রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে নৌকায় থাকা মাঝি-মাল্লাসহ ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

উদ্ধার হওয়ায় ব্যক্তিরা টেকনাফ বিজিবির হেফাজতের পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে শাহপরীর দ্বীপ পশ্চিম নৌঘাটে এ নৌকাডুবির ঘটনা ঘটে। 

স্থানীয় অনেকেই জানিয়েছেন, মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিও জান্তা সরকারের চলমান সংঘর্ষের কারণে প্রাণ বাঁচাতে তারা সাগরপথে আশ্রয়ণের খোঁজে বের হন। বঙ্গোপসাগরে ঝড়োহওয়ার কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। সেখান থেকে কিছু মানুষ উদ্ধার হয়। 

সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল জানান, সকালে ৩১ জন আরোহী নিয়ে একটি নৌকা সাগরে ডুবে যায় বলে শুনেছি। তাদের মধ্যে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন এলাকাবাসী। বাকিরা এখনো নিখোঁজ বলে জানা গেছে। 

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, সাগরে নৌকাডুবির ঘটনায় উদ্ধার ১৮ জনকে বিকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিষয়ে পরিচয় শনাক্তের পাশাপাশি পরবর্তী আইনি কার্যক্রম চলমান।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতার অপচেষ্টা চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতার অপচেষ্টা চলছে: রিজভী

নিজস্ব প্রতিনিধি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।