বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল.
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এ সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও পারস্পরিকতার ভিত্তিতে এগিয়ে নিতে চায় দেশটি।মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে ভারতের অবস্থান আগেই জানানো হয়েছে। তা পুনরায় বলার প্রয়োজন নেই।বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্য নিয়েও তাকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারতের অবস্থানেরও কোনো পরিবর্তন হয়নি।জয়সওয়াল বলেন, প্রত্যর্পণের অনুরোধগুলো ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে ভারতের ধারাবাহিক অবস্থান এটিই।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এ সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও পারস্পরিকতার ভিত্তিতে এগিয়ে নিতে চায় দেশটি।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে ভারতের অবস্থান আগেই জানানো হয়েছে। তা পুনরায় বলার প্রয়োজন নেই।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্য নিয়েও তাকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারতের অবস্থানেরও কোনো পরিবর্তন হয়নি।
জয়সওয়াল বলেন, প্রত্যর্পণের অনুরোধগুলো ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে ভারতের ধারাবাহিক অবস্থান এটিই।