৪৯তম বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী.
রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না. রাজনৈতিক পরিচয়ের কারণে ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের নিয়োগে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রজ্ঞাপন জারির আগে কিছু নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির দিন আগামী সোমবার নির্ধারিত আছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে প্রথমে ৬৬৮ জনকে সুপারিশ করার কথা বলা হলেও প্রকৃত সংখ্যা ৬৫ জন। তাদের মধ্যে তিনজন প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি এবং আটজন মেডিকেল পরীক্ষায় উপস্থিত হননি। ফলে সংখ্যা দাঁড়ায় ৬৫৭ জনে। এর মধ্যে ৬১১ জনের প্রজ্ঞাপন হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকি ৪৬ জনেরও প্রজ্ঞাপন জারি হবে।এ জন্য নির্ধারিত প্রক্রিয়া চলছে। প্রজ্ঞাপনের ফাইল রাষ্ট্রপতি পর্যন্ত যেতে হয়। তাই এ বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও নিয়োগ আটকে দেওয়া হচ্ছে এমন আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্যের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করেছি। রাজনৈতিক পরিচয় যেটাই হোক, কোনো পরীক্ষা বা নিয়োগের ক্ষেত্রে সে কারণে কারও প্রতি বৈষম্য সৃষ্টি করা হবে না।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
রাজনৈতিক পরিচয়ের কারণে ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের নিয়োগে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, প্রজ্ঞাপন জারির আগে কিছু নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির দিন আগামী সোমবার নির্ধারিত আছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে প্রথমে ৬৬৮ জনকে সুপারিশ করার কথা বলা হলেও প্রকৃত সংখ্যা ৬৫ জন। তাদের মধ্যে তিনজন প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি এবং আটজন মেডিকেল পরীক্ষায় উপস্থিত হননি। ফলে সংখ্যা দাঁড়ায় ৬৫৭ জনে। এর মধ্যে ৬১১ জনের প্রজ্ঞাপন হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকি ৪৬ জনেরও প্রজ্ঞাপন জারি হবে।
এ জন্য নির্ধারিত প্রক্রিয়া চলছে। প্রজ্ঞাপনের ফাইল রাষ্ট্রপতি পর্যন্ত যেতে হয়। তাই এ বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও নিয়োগ আটকে দেওয়া হচ্ছে এমন আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্যের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করেছি। রাজনৈতিক পরিচয় যেটাই হোক, কোনো পরীক্ষা বা নিয়োগের ক্ষেত্রে সে কারণে কারও প্রতি বৈষম্য সৃষ্টি করা হবে না।