বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৭৩৩

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৭৩৩
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো মোট ১৫৭ জনে। একই সঙ্গে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১ হাজার ৭৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯১ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩৮৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন, খুলনা বিভাগে ৩০২ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ১৪৫, রংপুর বিভাগে ৮৬ জন এবং সিলেট বিভাগে ৭ জনসহ মোট ১হাজার ৭৩৩ জন রয়েছে।

চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৩ হাজার ৫৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৪৯ হাজার ৩৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।

প্রসঙ্গত শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী তিন মাস মেয়াদি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক সমন্বিত উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
বাবার হত্যা মামলার বাদীকেই হত্যার চেষ্টার অভিযোগ

বাবার হত্যা মামলার বাদীকেই হত্যার চেষ্টার অভিযোগ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।