কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে ১০-১২ দিনের মধ্যে মৃত্যুর হুমকি
কুষ্টিয়া প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ AM
শেয়ার
ছবি : সংগৃহীত চিরকুট
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে ১০-১২ দিনের মধ্যে মৃত্যুর হুমকি.
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়ির সামনে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের বাচ্চু মালিথা (৩০) ও মনিরুজ্জামান মনি (৪০) নামের দুই ব্যক্তির বাড়িতে এসব সামগ্রী পাওয়া যায়। বাচ্চু মালিথা ওই গ্রামের ফকির মালিথার ছেলে এবং মনিরুজ্জামান মনি জসিম উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটির সামনে এসব জিনিস রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদস্যরা লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ খুলে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট পাওয়া যায়।বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’অন্যদিকে মনিরুজ্জামান মনির বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’ভুক্তভোগীরা জানান, সকালে বাড়ির বাইরে বের হয়ে তাঁরা পৃথকভাবে নিজেদের বাড়ির সামনে লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। পরে ব্যাগের ভেতরে থাকা কাফনের কাপড় ও অন্যান্য সামগ্রীর সঙ্গে প্রাণনাশের হুমকি দেওয়া চিরকুট পান।ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ঘটনায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়ির সামনে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের বাচ্চু মালিথা (৩০) ও মনিরুজ্জামান মনি (৪০) নামের দুই ব্যক্তির বাড়িতে এসব সামগ্রী পাওয়া যায়। বাচ্চু মালিথা ওই গ্রামের ফকির মালিথার ছেলে এবং মনিরুজ্জামান মনি জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটির সামনে এসব জিনিস রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদস্যরা লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ খুলে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট পাওয়া যায়।
বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’
অন্যদিকে মনিরুজ্জামান মনির বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’
ভুক্তভোগীরা জানান, সকালে বাড়ির বাইরে বের হয়ে তাঁরা পৃথকভাবে নিজেদের বাড়ির সামনে লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। পরে ব্যাগের ভেতরে থাকা কাফনের কাপড় ও অন্যান্য সামগ্রীর সঙ্গে প্রাণনাশের হুমকি দেওয়া চিরকুট পান।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ঘটনায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে।