বৃহস্পতিবারবাংলা: ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

উচ্চমাধ্যমিকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ভর্তি পরীক্ষায় বসার সুযোগ রাখছে চবি প্রশাসন

উচ্চমাধ্যমিকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য  ভর্তি পরীক্ষায় বসার সুযোগ রাখছে চবি প্রশাসন
সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণদেরও চবির ভর্তি পরীক্ষায় বসার সুযোগ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ জন্য ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমাও বাড়ানো হচ্ছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ আল-আমীন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়িয়ে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে মোহাম্মদ আল-আমীন বলেন, এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তাঁদের আবেদনের সুযোগ নিশ্চিত করতে সময়সীমা কিছুটা বাড়ানো হবে, যাতে তাঁরা কোনো ধরনের সমস্যায় না পড়েন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ভয়াল ১২ নভেম্বর: পটুয়াখালীতে প্রাণহানি ৪৭ হাজার, কলাপাড়ায় ৪ হাজার ৬০৯

ভয়াল ১২ নভেম্বর: পটুয়াখালীতে প্রাণহানি ৪৭ হাজার, কলাপাড়ায় ৪ হাজার ৬০৯

পটুয়াখালী প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
তেল চুরি ঠেকাতে পাইপলাইন, এখন সেই পাইপলাইনেই চুরি

তেল চুরি ঠেকাতে পাইপলাইন, এখন সেই পাইপলাইনেই চুরি

ঢাকা প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
১৫২ বছর পর মিসিসিপি থেকে নির্বাচিত হলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর

১৫২ বছর পর মিসিসিপি থেকে নির্বাচিত হলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর

ঢাকা প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোল সীমান্তে ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোল (শার্শা) প্রতিনিধি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।