জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ধর্মপাশার নাবিল.
৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর সুনামগঞ্জ জেলা পর্যায়ের বাছাইপর্বে ১০ পারা গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছে ধর্মপাশা উপজেলার ক্ষুদে হাফেজ নাবিল আহমদ।নাবিল উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা হাজী হাফেজ মুহাম্মদ নূরুল হুদা। সে বাদশাগঞ্জ এলাকার সিংপুরের ঐতিহ্যবাহী দারুল উলুম আল-আরাবিয়া মাদরাসার শিক্ষার্থী।জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনের পর এবার বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে নাবিল। আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা।নাবিলের এ সাফল্যে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। পরবর্তী ধাপেও ভালো ফল অর্জনের জন্য তার কাছে দোয়া চেয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।এদিকে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর ধর্মপাশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদ হাসান মজুমদার নাবিলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও নাবিলের সাফল্য কামনা করেন।নাবিলের এ অর্জনে ধর্মপাশা ও বাদশাগঞ্জ এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর সুনামগঞ্জ জেলা পর্যায়ের বাছাইপর্বে ১০ পারা গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছে ধর্মপাশা উপজেলার ক্ষুদে হাফেজ নাবিল আহমদ।
নাবিল উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা হাজী হাফেজ মুহাম্মদ নূরুল হুদা। সে বাদশাগঞ্জ এলাকার সিংপুরের ঐতিহ্যবাহী দারুল উলুম আল-আরাবিয়া মাদরাসার শিক্ষার্থী।
জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনের পর এবার বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে নাবিল। আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা।
নাবিলের এ সাফল্যে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। পরবর্তী ধাপেও ভালো ফল অর্জনের জন্য তার কাছে দোয়া চেয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
এদিকে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর ধর্মপাশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদ হাসান মজুমদার নাবিলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও নাবিলের সাফল্য কামনা করেন।
নাবিলের এ অর্জনে ধর্মপাশা ও বাদশাগঞ্জ এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।