মহানবীর আদর্শেই শান্তি ও সাম্যের সমাজ গড়া সম্ভব: মঈন খান
সাইফুল ইসলাম নরসিংদী প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
মহানবীর আদর্শেই শান্তি ও সাম্যের সমাজ গড়া সম্ভব: মঈন খান.
মহানবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।তিনি বলেন, মহানবী (সা.) মানবজাতিকে যে শিক্ষা দিয়ে গেছেন, তা অনুসরণ করতে পারলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে।বুধবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন।মঈন খান বলেন, মহানবী পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে ধনী ও দরিদ্রের ব্যবধান কমানো সম্ভব। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়।তিনি বলেন, মহানবীর শিক্ষা ছিল শান্তি, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা। বিভেদ ও বিদ্বেষ পরিহার করে তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।মঈন খান আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করছেন, তা ইসলামের আদর্শ বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।তিনি বলেন, নির্বাচনের সময় জনগণকে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ছয় মাসের মধ্যে তিনি সেগুলো একে একে পূরণ করছেন।পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসেনা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জাল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম ভূইয়া সোহেল।অনুষ্ঠান সঞ্চালনা করেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।এর আগে দুপুরে নেতাকর্মীদের নিয়ে নিজ এলাকায় বাবা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মোমেন খান এবং মা খোরশেদা বেগমের কবর জিয়ারত করেন মঈন খান। এ সময় তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
মহানবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, মহানবী (সা.) মানবজাতিকে যে শিক্ষা দিয়ে গেছেন, তা অনুসরণ করতে পারলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে।
বুধবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন।
মঈন খান বলেন, মহানবী পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে ধনী ও দরিদ্রের ব্যবধান কমানো সম্ভব। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়।
তিনি বলেন, মহানবীর শিক্ষা ছিল শান্তি, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা। বিভেদ ও বিদ্বেষ পরিহার করে তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।
মঈন খান আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করছেন, তা ইসলামের আদর্শ বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি বলেন, নির্বাচনের সময় জনগণকে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ছয় মাসের মধ্যে তিনি সেগুলো একে একে পূরণ করছেন।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসেনা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জাল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম ভূইয়া সোহেল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এর আগে দুপুরে নেতাকর্মীদের নিয়ে নিজ এলাকায় বাবা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মোমেন খান এবং মা খোরশেদা বেগমের কবর জিয়ারত করেন মঈন খান। এ সময় তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।