রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিএনপির ৪৮ বছরের ৪৮টি অর্জন তুলে ধরলেন মাহ্দী আমিন

বিএনপির ৪৮ বছরের ৪৮টি অর্জন তুলে ধরলেন মাহ্দী আমিন
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির ৪৮ বছরের পথচলার ৪৮টি উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ব্যক্তিগত পর্যবেক্ষণ ও উপলব্ধির ভিত্তিতে এসব অর্জনের তালিকা প্রকাশ করেন তিনি।

মাহ্দী আমিন বলেন, বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি এবং বেগম খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক আদর্শের কথা তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন গতিশীল, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎমুখী শক্তিতে পরিণত হয়েছে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, সমর্থক ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানান মাহ্দী আমিন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ লড়াইয়ে গুম, খুন ও নির্যাতনের শিকার জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

মাহ্দী আমিনের দেওয়া তালিকায় বিএনপির ৪৮ বছরের উল্লেখযোগ্য অর্জন হিসেবে রয়েছে—

১. ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের প্রবর্তন

২. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক ১৯ দফা

৩. স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাসম্পন্ন পররাষ্ট্রনীতি

৪. বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা

৫. সংবাদপত্রের অবাধ স্বাধীনতা

৬. ওআইসি ও মুসলিম বিশ্বে নেতৃত্ব

৭. সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংযোজন এবং ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ অন্তর্ভুক্তি

৮. রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণ ও অঞ্চলের মানুষের অংশগ্রহণ

৯. দেশব্যাপী খাল কাটা কর্মসূচি

১০. রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের সূচনা

১১. বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা

১২. বাংলাদেশ শিশু একাডেমি, শিশুপার্ক ও নতুন কুঁড়ি প্রতিষ্ঠা

১৩. স্বাধীনতা পদক ও একুশে পদক প্রবর্তন

১৪. স্বনির্ভর গ্রাম সরকার প্রবর্তন

১৫. ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ প্রতিষ্ঠা

১৬. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন

১৭. গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠন

১৮. গণশিক্ষা কার্যক্রম প্রবর্তন

১৯. মুক্তবাজার অর্থনীতির সূচনা

২০. সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন

২১. সংবিধানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্তি

২২. মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু

২৩. এসিড অপরাধ দমন আইন প্রণয়ন

২৪. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠন

২৫. প্রাথমিক শিক্ষা দেশব্যাপী বাধ্যতামূলক ঘোষণা

২৬. নারী শিক্ষায় বিনামূল্যে শিক্ষা চালু ও সম্প্রসারণের উদ্যোগ

২৭. বাংলাদেশ শ্রম আইন প্রণয়ন

২৮. খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি প্রবর্তন

২৯. উচ্চশিক্ষার প্রসারে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

৩০. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

৩১. বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের সূচনা

৩২. জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি চালু

৩৩. পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন

৩৪. টু-স্ট্রোক থ্রি-হুইলার বন্ধ করে সিএনজি চালু

৩৫. দেশের প্রথম ফ্লাইওভার নির্মাণ

৩৬. জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি

৩৭. মুক্তিযুদ্ধবিষয়ক স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা

৩৮. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠন

৩৯. বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০

৪০. স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা

৪১. তৃণমূল পর্যায়ে উপজেলা স্বাস্থ্যসেবা স্থাপন ও সম্প্রসারণ

৪২. বেসরকারি খাতে মোবাইল যোগাযোগ উন্মুক্তকরণ ও বিটিআরসি গঠন

৪৩. কোস্ট গার্ড প্রতিষ্ঠা

৪৪. রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা

৪৫. কৃষকদের সামাজিক নিরাপত্তায় কৃষিঋণ মওকুফ ও কৃষক কার্ড চালু

৪৬. নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু

৪৭. ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসকদের জন্য মাসিক সম্মানী প্রদান।

৪৮. বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বাগ্রে রেখে, গণতান্ত্রিক আকাঙ্খা ও স্বাধীনতার মূলনীতিকে ধারণ করে, গণমুখী ও জনসম্পৃক্ত রাজনীতি 

মাহ্দী আমিন বলেন, জিয়াউর রহমানের স্বনির্ভরতার দর্শন এবং বেগম খালেদা জিয়ার কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুশাসন, ন্যায়বিচার, জবাবদিহি ও অন্তর্ভুক্তির বাংলাদেশ গড়ে উঠছে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক পথযাত্রায় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ত্যাগ ও আত্মদানের ইতিহাস এবং সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন দলটির অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।