আওয়ামী লীগ ফেরার হাওয়া শুধু সোশ্যাল মিডিয়া ও ভারতে: সারজিস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৭:৩৬ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
আওয়ামী লীগ ফেরার হাওয়া শুধু সোশ্যাল মিডিয়া ও ভারতে: সারজিস.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া-বাতাস শুধু দুটি জায়গায় দেখা যায়। একটি সোশ্যাল মিডিয়ায়, অন্যটি ভারতে। বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার কোনো সুযোগ নেই।শনিবার রাত সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম এসব কথা বলেন।সারজিস আলম বলেন, স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী, খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরতে পারবেন না।জ্বালানি সমস্যা নিয়ে তিনি বলেন, অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী যদি বলেন বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত। শুধু একজন মন্ত্রীকে দায়ী করে লাভ নেই।সারজিস আলম বলেন, এই দায় প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবেই এড়াতে পারেন না। তিনি যদি দেখেন কোনো মন্ত্রী সঠিকভাবে মন্ত্রণালয় চালাতে পারছেন না, তাহলে তাঁকে অপসারণ করতে হবে। তা না করে ব্যর্থতার পরও তাঁকে দায়িত্বে রাখলে সেই দায়ও প্রধানমন্ত্রী এড়াতে পারেন না।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন সারজিস আলম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত তাঁর মন্ত্রণালয়ের দিকে নজর দেওয়া। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন। কিন্তু এটি করতে গিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি যথেষ্ট নজর দিতে পারছেন না।সারজিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে নজর দিতে হবে।এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদি। কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারও বক্তব্য দেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া-বাতাস শুধু দুটি জায়গায় দেখা যায়। একটি সোশ্যাল মিডিয়ায়, অন্যটি ভারতে। বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার কোনো সুযোগ নেই।
শনিবার রাত সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী, খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরতে পারবেন না।
জ্বালানি সমস্যা নিয়ে তিনি বলেন, অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী যদি বলেন বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত। শুধু একজন মন্ত্রীকে দায়ী করে লাভ নেই।
সারজিস আলম বলেন, এই দায় প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবেই এড়াতে পারেন না। তিনি যদি দেখেন কোনো মন্ত্রী সঠিকভাবে মন্ত্রণালয় চালাতে পারছেন না, তাহলে তাঁকে অপসারণ করতে হবে। তা না করে ব্যর্থতার পরও তাঁকে দায়িত্বে রাখলে সেই দায়ও প্রধানমন্ত্রী এড়াতে পারেন না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন সারজিস আলম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত তাঁর মন্ত্রণালয়ের দিকে নজর দেওয়া। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন। কিন্তু এটি করতে গিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি যথেষ্ট নজর দিতে পারছেন না।
সারজিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে নজর দিতে হবে।
এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদি। কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারও বক্তব্য দেন।