সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪০ জন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪০ জন
ফাইল ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৪৪০ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৪৬টি মামলা করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

সোমবার (২৩ আগস্ট) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগের ২৯ জন, লালবাগের ৪৫ জন, ওয়ারীর ৫০ জন, মতিঝিলের ৩৬ জন, তেজগাঁওয়ের ৬৭ জন, মিরপুরের ১২৭ জন, গুলশানের ৩১ জন, উত্তরার ৫০ জন ও গোয়েন্দা বিভাগের ৫ জন আছেন।

বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি তলোয়ার, ১টি ছুরি , ১টি গ্রেনেড, ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইলফোন, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭টি ইয়াবা বড়ি, ৩.২ গ্রাম গুঁড়া ইয়াবা, ৩ হাজার চোরাই টাকাসহ ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।