মিরপুরে লিফট ছিঁড়ে পড়ে তিনজন গুরুতর আহত.
রাজধানীর মিরপুর-১ এলাকায় একটি ভবনের লিফট ছিঁড়ে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তাঁর ছেলে মো. ওয়াসি (৮)। তাঁদের উদ্ধার করে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে।ভবনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সহকারী কর্ম কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়।শব্দ শুনে দারোয়ান সেখানে গিয়ে লিফটের ভেতর থেকে চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন বাসিন্দা এসে তিনজনকে উদ্ধার করেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়।শাহাবুদ্দিন আহমেদ বলেন, লিফটের সমস্যার বিষয়টি কয়েকবার চিঠি দিয়ে গণপূর্ত বিভাগকে জানানো হয়েছিল। তবে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।বাসিন্দাদের অভিযোগ, লিফটটি দীর্ঘদিন ধরে প্রায়ই অচল থাকত। সামান্য মেরামত করে সেটি চালানো হচ্ছিল। আজকের দুর্ঘটনার পর প্রকল্পে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী মোকসেদ আলী বলেন, ‘বারবার জানানোর পরও মেরামতের অযোগ্য লিফটটি মেরামত করে চালানো হয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টির দ্রুত সমাধান করার দাবি জানাচ্ছি।’বাসিন্দারা জানান, প্রকল্পটিতে মোট আটটি ভবন রয়েছে। অধিকাংশ ভবনের লিফটের অবস্থাও ভালো নয়। নিয়মিতভাবে লিফটগুলো মেরামত করা হচ্ছে না। এতে যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাঁদের।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
রাজধানীর মিরপুর-১ এলাকায় একটি ভবনের লিফট ছিঁড়ে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তাঁর ছেলে মো. ওয়াসি (৮)। তাঁদের উদ্ধার করে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে।
ভবনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সহকারী কর্ম কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়।
শব্দ শুনে দারোয়ান সেখানে গিয়ে লিফটের ভেতর থেকে চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন বাসিন্দা এসে তিনজনকে উদ্ধার করেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
শাহাবুদ্দিন আহমেদ বলেন, লিফটের সমস্যার বিষয়টি কয়েকবার চিঠি দিয়ে গণপূর্ত বিভাগকে জানানো হয়েছিল। তবে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বাসিন্দাদের অভিযোগ, লিফটটি দীর্ঘদিন ধরে প্রায়ই অচল থাকত। সামান্য মেরামত করে সেটি চালানো হচ্ছিল। আজকের দুর্ঘটনার পর প্রকল্পে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী মোকসেদ আলী বলেন, ‘বারবার জানানোর পরও মেরামতের অযোগ্য লিফটটি মেরামত করে চালানো হয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টির দ্রুত সমাধান করার দাবি জানাচ্ছি।’
বাসিন্দারা জানান, প্রকল্পটিতে মোট আটটি ভবন রয়েছে। অধিকাংশ ভবনের লিফটের অবস্থাও ভালো নয়। নিয়মিতভাবে লিফটগুলো মেরামত করা হচ্ছে না। এতে যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাঁদের।