সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কলকাতায় হোটেলে আগুন, নিহত ৫ বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে আগুন, নিহত ৫ বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়েছে। নিহত অন্য চারজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। এর আগে মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহে কাজ শুরু করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় পুলিশ এখন পর্যন্ত নিহত নয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে। উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। নিহত পাঁচজনের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

এ ছাড়া অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশিদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা নিশ্চিত করতে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এরই মধ্যে উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইনও চালু করেছে।

পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।