বিমানবন্দর থেকে রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
alamin dhakaprobe
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
বিমানবন্দর থেকে রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর.
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা ইউরেনিয়াম নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয়েছে গাড়িবহর। বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় তিনটি লরিতে করে ইউরেনিয়াম নেওয়া হচ্ছে।
আজ শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে গাড়িবহরটি বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয়।
সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানিবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন। তাঁদের তত্ত্বাবধানে এবং সেনাবাহিনীর নিরাপত্তায় চালানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন