সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধি দল

ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধি দল
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধি দল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা কনস্যুলার সেবা দেবে।

শুক্রবার (২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে প্রাথমিকভাবে স্টাডি ভিসার আবেদন জমা নেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার অনুরোধেও সহায়তা দেওয়া হবে।

তবে এই সেবা নিতে হলে আবেদনকারীদের আগে রোমানিয়ার অফিসিয়াল ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টের নিশ্চিতকরণ পাওয়া আবেদনকারীদের ভিসা আবেদনই কেবল গ্রহণ করা হবে।

দূতাবাস জানিয়েছে, মিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব আবেদনকারী ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের নিশ্চিতকরণ পাননি, তাঁরা মোবাইল কনস্যুলার মিশনের সময় ভিসার আবেদন জমা দিতে পারবেন না।

আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের নিশ্চিতকরণ ভালোভাবে যাচাই করার পর মিশনে উপস্থিত হওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে প্রয়োজনীয় সব নথিপত্র সঙ্গে রয়েছে কি না, তা আগেই নিশ্চিত করতে বলা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।