তিন বছর ধরে তালাবদ্ধ ৮২ কোটি টাকার শান্তিনিবাস, ঠাঁই হয়নি কোনো প্রবীণের
ফিচার ডেস্ক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
তিন বছর ধরে তালাবদ্ধ ৮২ কোটি টাকার শান্তিনিবাস, ঠাঁই হয়নি কোনো প্রবীণের.
৮২ কোটি টাকা খরচে দেশের আট জেলায় গড়ে তোলা হয়েছে দৃষ্টিহীন-অসহায় প্রবীণদের আশ্রয় ‘শান্তিনিবাস’। প্রতিটি তিনতলা ভবনে লিফট, জিম, প্রার্থনাকক্ষসহ রয়েছে আধুনিক সব সুবিধা। কিন্তু জাঁকজমকপূর্ণ উদ্বোধনের প্রায় তিন বছর পরও এখানে মেলেনি কোনো প্রবীণের ঠাঁই।আজ ১ অক্টোবর, আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’। অথচ প্রবীণদের জন্য কেনা কোটি টাকার আসবাব এখন ধুলার নিচে বন্ধি। ময়মনসিংহে ছাদের পানি পড়ে নষ্ট হচ্ছে খাট-আলমারি। লালমনিরহাটে বিল বাকি থাকায় কাটা পড়েছে বিদ্যুতের লাইন। রাজশাহীর নিবাস ব্যবহৃত হচ্ছে সিনেমার শুটিং স্পট হিসেবে!গোপালগঞ্জ, সুনামগঞ্জ কিংবা খুলনার চিত্রও একই। শুধু জনবল আর পরিচালন বাজেটের অভাবে বন্ধ প্রবীণদের এই নিরাপদ ঘর।সমাজসেবা অধিদপ্তর বলছে, দ্রুতই শুরু হবে লোকবল নিয়োগের কাজ।আটটি ভবনে ২০০ প্রবীণের থাকার সুযোগ রয়েছে। কিন্তু সুবিশাল দরজায় তালা ঝুলছে আজও। কবে খুলবে শান্তিনিবাসের দুয়ার, প্রবীণদের সেই অপেক্ষার কি ইতি ঘটবে?
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
৮২ কোটি টাকা খরচে দেশের আট জেলায় গড়ে তোলা হয়েছে দৃষ্টিহীন-অসহায় প্রবীণদের আশ্রয় ‘শান্তিনিবাস’। প্রতিটি তিনতলা ভবনে লিফট, জিম, প্রার্থনাকক্ষসহ রয়েছে আধুনিক সব সুবিধা। কিন্তু জাঁকজমকপূর্ণ উদ্বোধনের প্রায় তিন বছর পরও এখানে মেলেনি কোনো প্রবীণের ঠাঁই।
আজ ১ অক্টোবর, আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’। অথচ প্রবীণদের জন্য কেনা কোটি টাকার আসবাব এখন ধুলার নিচে বন্ধি। ময়মনসিংহে ছাদের পানি পড়ে নষ্ট হচ্ছে খাট-আলমারি। লালমনিরহাটে বিল বাকি থাকায় কাটা পড়েছে বিদ্যুতের লাইন। রাজশাহীর নিবাস ব্যবহৃত হচ্ছে সিনেমার শুটিং স্পট হিসেবে!
গোপালগঞ্জ, সুনামগঞ্জ কিংবা খুলনার চিত্রও একই। শুধু জনবল আর পরিচালন বাজেটের অভাবে বন্ধ প্রবীণদের এই নিরাপদ ঘর।
সমাজসেবা অধিদপ্তর বলছে, দ্রুতই শুরু হবে লোকবল নিয়োগের কাজ।
আটটি ভবনে ২০০ প্রবীণের থাকার সুযোগ রয়েছে। কিন্তু সুবিশাল দরজায় তালা ঝুলছে আজও। কবে খুলবে শান্তিনিবাসের দুয়ার, প্রবীণদের সেই অপেক্ষার কি ইতি ঘটবে?