সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর রেল চলাচল বন্ধ

রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর রেল চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের এক শিক্ষার্থীকে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটি) মারধরের অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। এতে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকার রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। ফলে রাজশাহী রেলস্টেশনে কোনো ট্রেন প্রবেশ বা স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি।

শিক্ষার্থীদের দাবি, আইন বিভাগের শিক্ষার্থী ফোরকার পদ্মা এক্সপ্রেসে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে এক টিটির মারধরের শিকার হন। অভিযোগ রয়েছে, রশিদ ছাড়া টিকিটের টাকা নেওয়ার প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত টিটির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত রেললাইন থেকে তারা সরে যাবেন না। হামলার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তারা।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।