রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবিতে মৌন মিছিল

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবিতে মৌন মিছিল
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশায়াকত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার এবং শিক্ষার্থীদের চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মৌন মিছিলটি শুরু হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সবার হাতে ছিল কালো ব্যাজ। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

গত শনিবার দুপুরে কুমিল্লা নগরের দক্ষিণ মোড় এলাকার লালমাই পাহাড়ের পাদদেশের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মাথায় আঘাতের চিহ্ন ছিল।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। তার হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই হত্যার রহস্য উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের বিচার এবং ক্যাম্পাস ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাঁদের চার দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তারা।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।