সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্ব সোহাগ-মিজান

বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্ব সোহাগ-মিজান
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন


​বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগকে আহ্বায়ক এবং একই বিভাগের মিজানুর রহমান মিনারকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে সংগঠনের সভাপতি সৈকত আরিফ ও সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন— অর্থ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত অর্ঘ্য দীপ মজুমদার, দপ্তর বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ফারহাতুল হাসান, পাঠচক্র বিষয়ক দায়িত্বপ্রাপ্ত জীবন কুমার রায় এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মো. শাহরিয়ার ইসলাম রাতুল। এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন শ্রীবাশ কুমার পাল, রিফাত শেখ ও কুনাল রায়। বিজ্ঞপ্তিতে কমিটির দুটি পদ শূন্য রাখা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের গঠনতন্ত্রের ১৮ ধারা মোতাবেক আগামী তিন মাসের মধ্যে সম্মেলন আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।