বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
স্টার্টআপ খাতে নতুন উদ্যোক্তাদের সহায়তায় সরকার সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ খাতের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, একজন স্টার্টআপ উদ্যোক্তার প্রকল্পের ধরন ও সম্ভাবনা বিবেচনায় ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। নিরপেক্ষ একটি কমিটি প্রকল্প মূল্যায়ন করে অর্থায়নের সিদ্ধান্ত নেবে।

তিনি জানান, এ কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে প্রকল্প যাচাই করে যোগ্য উদ্যোক্তাদের অর্থায়ন নিশ্চিত করা হবে।

তারেক রহমান আরও বলেন, অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা ব্যাংক ঋণের জন্য প্রয়োজনীয় জামানত বা কাগজপত্রের শর্ত পূরণ করতে পারেন না। সেই বাধা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, কোনো স্টার্টআপ প্রথমবার সফল না হলেও প্রকল্পে সম্ভাবনা থাকলে দ্বিতীয়বারও আর্থিক সহায়তার সুযোগ থাকবে।

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ত
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।