রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু ৫ শিক্ষার্থীর.
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু বরণ করেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।উখিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা জানিয়েছেন, এখন পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয়দের কাছে পাওয়া তথ্যমতে, আরও ২০ জনের অধিক শিক্ষার্থী মাটির নিচে চাপা পড়ে আছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু বরণ করেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
উখিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা জানিয়েছেন, এখন পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয়দের কাছে পাওয়া তথ্যমতে, আরও ২০ জনের অধিক শিক্ষার্থী মাটির নিচে চাপা পড়ে আছে।