রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার.
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সময় ঘরের ভেতরে অন্য কেউ ছিল না। মরিয়মের গলায় ফাঁস লাগানো থাকলেও তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।এদিকে ডিএমপির গুলশান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল হক বাপ্পী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তারা খবর পান। তবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি ঘটেছে দুপুর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল ও আলামত সংগ্রহের জন্য সিআইডির ফরেনসিক টিম এবং পিবিআই সদস্যদের খবর দেওয়া হয়েছে।উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুলের সঙ্গে এক তরুণীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই তরুণী মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন গাজী নজরুল ইসলাম। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার একপর্যায়ে নৈতিক স্খলনের অভিযোগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সময় ঘরের ভেতরে অন্য কেউ ছিল না। মরিয়মের গলায় ফাঁস লাগানো থাকলেও তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে ডিএমপির গুলশান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল হক বাপ্পী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তারা খবর পান। তবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি ঘটেছে দুপুর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল ও আলামত সংগ্রহের জন্য সিআইডির ফরেনসিক টিম এবং পিবিআই সদস্যদের খবর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুলের সঙ্গে এক তরুণীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই তরুণী মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন গাজী নজরুল ইসলাম। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার একপর্যায়ে নৈতিক স্খলনের অভিযোগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে।