বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

জ্বালানি সংকট বর্তমান সরকারের তৈরি নয়, ফ্যাসিস্ট সরকারের তৈরি: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট বর্তমান সরকারের তৈরি নয়, ফ্যাসিস্ট সরকারের তৈরি: প্রধানমন্ত্রী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে, সে বিষয়ে সরকার সচেতন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই জ্বালানি সংকট বর্তমান সরকারের তৈরি নয়, এটি ফ্যাসিস্ট সরকারের তৈরি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘গ্যাস-বিদ্যুতের কারণে যে সংকট, তাতে জনগণের ভোগান্তিতে সরকার সচেতন। তবে এটা বর্তমান সরকারের তৈরি নয়, এটা ফ্যাসিস্ট সরকারের তৈরি।’

তিনি বলেন, ‘পাশের দেশকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলন বা কূপ খনন করা হয়নি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশকে বিপর্যয় পরিস্থিতি থেকে বারবার বিএনপি টেনে তুলেছে।’

তিনি বলেন, ‘বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায় সরকার।’ সংসদের কাছে গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অনেক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ত
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।