বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ছয়দিন বিরতি শেষে আজ আবারও শুরু হচ্ছে সংসদ অধিবেশন

ছয়দিন বিরতি শেষে আজ আবারও শুরু হচ্ছে সংসদ অধিবেশন
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
টানা ছয়দিন বিরতির পর আজ মঙ্গলবার আবারও বসছে জাতীয় সংসদের মূলতবি অধিবেশন। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।

চলতি অধিবেশনে এরই মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট, অর্থ বিল এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। গত ৩০ জুন বাজেট পাসের পর অধিবেশন মূলতবি করা হয়।

১১ জুন বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এ সময় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন এবং আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে বক্তব্য রাখেন তারা।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের কার্যসূচিতে পাঁচটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। এগুলো হলো— পানিসম্পদ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়।

এ ছাড়া কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে আনা দুটি নোটিশের ওপর আলোচনা হবে। একটি নোটিশে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি, কাঁচা চামড়ার ন্যায্যমূল্য এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিষয়টি রয়েছে। অন্যটিতে ভূমিহীন ও দরিদ্র মানুষের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়ার বিষয়টি আলোচনায় আসবে।

দিনের কার্যসূচিতে বাংলাদেশ মেট্রোকল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬-এর বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন এবং আইন প্রণয়ন কার্যক্রমও রয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, চলতি অধিবেশনেই বাকি স্থায়ী কমিটিগুলো গঠনের কাজ শেষ হতে পারে। কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ জুলাই পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে। তবে প্রয়োজন হলে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে।




নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ত
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।