হামজা-ফারহানের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ঢাকা প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২২ AM
শেয়ার
ছবি : সংগৃহীত
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
হামজা-ফারহানের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ.
সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের দল। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ।অন্যদিকে, বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কাকে। এই জয়ে গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভুটান। শ্রীলঙ্কার সামনে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকলেও বাংলাদেশের কাছে চার গোলের ব্যবধানে হেরে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। পঞ্চম মিনিটে ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি করেন অধিনায়ক হামজা চৌধুরী। তাঁর নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এর দুই মিনিট পরই এগিয়ে যায় বাংলাদেশ। হামজার ক্রস থেকে লঙ্কান গোলরক্ষক পেরেরা বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে সুযোগ তৈরি হয় সামিত সোমের সামনে। প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি।গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের মাঝমাঠে হামজার কার্যকর প্রেসিংয়ে সুবিধা করতে পারেনি তারা। ম্যাচের ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হামজা নিজেই। ইব্রাহিমের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে গোল করেন বাংলাদেশ অধিনায়ক।বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। ৫৪ মিনিটে ফারহান আলী ওয়াহিদের দুর্দান্ত এক গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকার পর আরও দুই প্রতিপক্ষ খেলোয়াড়ের মাঝ দিয়ে অসাধারণ দক্ষতায় বল জালে পাঠান তিনি। ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে ফারহানের এই গোল।তিন গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার পর একাধিক খেলোয়াড় পরিবর্তন করেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। মাঠে নামানো হয় ফাহিম, জামাল, সুকি, রহমত ও হৃদয়কে। জামাল মাঠে ফিরলেও অধিনায়কের আর্মব্যান্ড ছিল হামজার হাতেই। পুরো ম্যাচজুড়েই মাঠে ছিলেন তিনি।শেষ দিকে বাংলাদেশের পাল্টা আক্রমণগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ৮৭ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। গোলরক্ষক পেরেরাকে একা পেয়ে তাঁর মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এই ফরোয়ার্ড।শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে আত্মবিশ্বাসের পাশাপাশি সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করেছে স্বাগতিকেরা। আগামী ১৪ নভেম্বর সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের দল। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ।
অন্যদিকে, বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কাকে। এই জয়ে গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভুটান। শ্রীলঙ্কার সামনে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকলেও বাংলাদেশের কাছে চার গোলের ব্যবধানে হেরে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। পঞ্চম মিনিটে ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি করেন অধিনায়ক হামজা চৌধুরী। তাঁর নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এর দুই মিনিট পরই এগিয়ে যায় বাংলাদেশ। হামজার ক্রস থেকে লঙ্কান গোলরক্ষক পেরেরা বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে সুযোগ তৈরি হয় সামিত সোমের সামনে। প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের মাঝমাঠে হামজার কার্যকর প্রেসিংয়ে সুবিধা করতে পারেনি তারা। ম্যাচের ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হামজা নিজেই। ইব্রাহিমের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে গোল করেন বাংলাদেশ অধিনায়ক।
বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। ৫৪ মিনিটে ফারহান আলী ওয়াহিদের দুর্দান্ত এক গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকার পর আরও দুই প্রতিপক্ষ খেলোয়াড়ের মাঝ দিয়ে অসাধারণ দক্ষতায় বল জালে পাঠান তিনি। ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে ফারহানের এই গোল।
তিন গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার পর একাধিক খেলোয়াড় পরিবর্তন করেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। মাঠে নামানো হয় ফাহিম, জামাল, সুকি, রহমত ও হৃদয়কে। জামাল মাঠে ফিরলেও অধিনায়কের আর্মব্যান্ড ছিল হামজার হাতেই। পুরো ম্যাচজুড়েই মাঠে ছিলেন তিনি।
শেষ দিকে বাংলাদেশের পাল্টা আক্রমণগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ৮৭ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। গোলরক্ষক পেরেরাকে একা পেয়ে তাঁর মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এই ফরোয়ার্ড।
শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে আত্মবিশ্বাসের পাশাপাশি সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করেছে স্বাগতিকেরা। আগামী ১৪ নভেম্বর সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।