সংঘর্ষের চার সপ্তাহ পরও স্বাভাবিক হয়নি বিজয়নগর, হত্যা ঘটনার পর আতঙ্কে অর্ধশতাধিক মানুষ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
সংঘর্ষের চার সপ্তাহ পরও স্বাভাবিক হয়নি বিজয়নগর, হত্যা ঘটনার পর আতঙ্কে অর্ধশতাধিক মানুষ.
সংঘর্ষের প্রায় চার সপ্তাহ পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাইগদা বন্দরবাড়ি এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি। গরুতে জমির শসাখেত নষ্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নিহত হওয়ার পর আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ১৫ থেকে ২০টি পরিবারের প্রায় অর্ধশত নারী-পুরুষ।স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১ আগস্ট উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দরবাড়ি এলাকায় গরুতে জমির শসা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া নিহত হন।ঘটনার পর হামদু মিয়ার পক্ষের লোকজন প্রতিপক্ষের আবুল খায়ের ও তার সহযোগীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। এরপর প্রাণভয়ে ১৫ থেকে ২০টি পরিবারের নারী-পুরুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।ঘটনার প্রায় চার সপ্তাহ পরও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়া পরিবারগুলো দ্রুত এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্লাহ। তিনি বলেন, মামলাগুলোর তদন্ত চলছে।এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টরা কার্যকর উদ্যোগ নেবেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সংঘর্ষের প্রায় চার সপ্তাহ পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাইগদা বন্দরবাড়ি এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি। গরুতে জমির শসাখেত নষ্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নিহত হওয়ার পর আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ১৫ থেকে ২০টি পরিবারের প্রায় অর্ধশত নারী-পুরুষ।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১ আগস্ট উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দরবাড়ি এলাকায় গরুতে জমির শসা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া নিহত হন।
ঘটনার পর হামদু মিয়ার পক্ষের লোকজন প্রতিপক্ষের আবুল খায়ের ও তার সহযোগীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। এরপর প্রাণভয়ে ১৫ থেকে ২০টি পরিবারের নারী-পুরুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।
ঘটনার প্রায় চার সপ্তাহ পরও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়া পরিবারগুলো দ্রুত এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্লাহ। তিনি বলেন, মামলাগুলোর তদন্ত চলছে।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টরা কার্যকর উদ্যোগ নেবেন।